×

আইন-বিচার

এবার তারেক রহমানের বিরুদ্ধে দুই মামলা খারিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম

এবার তারেক রহমানের বিরুদ্ধে দুই মামলা খারিজ

ছবি: সংগৃহীত

এবার সিলেটে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ছাত্রলীগের করা দুই মামলা খারিজ করেছেন আদালত। রবিবার (১ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক ছগির আহমদ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আবু ফাহাদ। তিনি  জানান, ২০১৪ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুই ছাত্রলীগ নেতা দুটি মামলা করে। মেই মামলায় বাদী উপস্থিত না হওয়ায় রবিবার (১ ডিসেম্বর) খারিজ করেছেন আদালত।

বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন , তারেক রহমানের বিভিন্ন সময়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুজন ছাত্রলীগ নেতা মামলা দুটি করেন। তারা যে মামলা করলেন, তাদের আর কোনো হদিস নেই। সে কারণে দীর্ঘদিন ধরে মামলাগুলো পড়ে থাকায় রোববার আদালত মামলা দুটি খারিজ করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে সিলেট মহানগর পুলিশের শাহপরান (.) থানায় মামলা দুটি করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম মোল্লা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App