×

আইন-বিচার

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক উপাচার্য কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:১৩ পিএম

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক উপাচার্য কারাগারে

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে তাকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত সূত্র জানায়, গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। রায়ে তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদকে প্রধান আসামি হিসেবে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৯ আগস্ট তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

এদিকে, জুলাই হত্যাকাণ্ডের অন্য একটি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাতজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ পিছিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৪ জুন এই মামলার যুক্তিতর্ক শুনানির নতুন দিন ধার্য করেছেন।

আজ রোববার এই মামলাটির শুনানির দিন ধার্য থাকলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী মাসের এই নতুন তারিখ নির্ধারণ করেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধ ও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে এই মামলাগুলোর কার্যক্রম ট্রাইব্যুনালে চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অগ্রিম আয়কর দিতে চান না বাইক চালকরা, এনবিআরে স্বারকলিপি

অগ্রিম আয়কর দিতে চান না বাইক চালকরা, এনবিআরে স্বারকলিপি

রাজধানীর ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

রাজধানীর ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার

পানিসম্পদমন্ত্রী নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার

বিজিবির সোর্স সন্দেহে একজনকে ‘পিটিয়ে হত্যা’ করল চোরাকারবারিরা

বিজিবির সোর্স সন্দেহে একজনকে ‘পিটিয়ে হত্যা’ করল চোরাকারবারিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App