×

আইন-বিচার

রামিসা হত্যা মামলার আপিল শুনানি হাইকোর্টে গ্রহণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:৫০ পিএম

রামিসা হত্যা মামলার আপিল শুনানি হাইকোর্টে গ্রহণ

ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেন।

এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তা প্রত্যাহারের কোনো আবেদন না করায় আদালত মনে করেন, সোহেল রানা স্বেচ্ছায় নিজের অপরাধ স্বীকার করেছেন। অন্যদিকে, ঘটনার পর স্বামীকে পালাতে সহায়তা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বপ্না আক্তারকেও দোষী সাব্যস্ত করা হয়।

মামলাটির বিচারিক কার্যক্রম অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়। গত ১ জুন আদালত সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরদিন ২ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং মামলার ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য সেদিনই গ্রহণ করা হয়। ৩ জুন আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। পরে ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়। সবমিলিয়ে মাত্র চার কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন হয়।

রায় ঘোষণার দিন আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সাদা পোশাকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

আরো পড়ুন : আবু সাঈদ হত্যা মামলা : দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার বাসা থেকে বের হয়। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুলে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে সোহেল রানার বাসার সামনে রামিসার জুতা দেখতে পান তারা।

অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন। সেখানে সোহেলের শয়নকক্ষের মেঝেতে রামিসার মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া একটি বড় বালতির ভেতর তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। তবে ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পরদিন ২০ মে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত রামিসার বাবা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

আত্মসমর্পণ করছেন আমির হামজা

আত্মসমর্পণ করছেন আমির হামজা

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

‘ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

‘ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App