এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ এএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বদলির আদেশ অনুযায়ী, তিন কর্মকর্তাকেই কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই তিন কর্মকর্তাকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়।
সম্প্রতি গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব হামলা ও সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তী সময়ে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।
