×

আইন-বিচার

দুই হত্যা মামলায় দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:১৬ পিএম

দুই হত্যা মামলায় দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর

ফাইল ছবি

জুলাই আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ ও পল্টন এলাকায় সংঘটিত পৃথক দুই হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তার পক্ষে আইনজীবী রাশিদা আক্তার জুঁথি জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। এ সময় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ ঘটনায় নিহত মনিরের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারভুক্ত এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর পল্টনের তোপখানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিয়াজুল তালুকদার। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন গত বছরের ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উভয় মামলায় আসামি হিসেবে নাম রয়েছে সাবেক মন্ত্রী দীপু মনির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App