×

আইন-বিচার

ফ্ল্যাট জালিয়াতি

টিউলিপের বিরুদ্ধে মামলার শুনানি পেছাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৪০ পিএম

টিউলিপের বিরুদ্ধে মামলার শুনানি পেছাল

ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ ফ্রেম) শুনানি পিছিয়ে দিয়েছেন আদালত। নতুন করে আগামী ১ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম।

তিনি জানান, এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারিত ছিল। তবে জামিনে থাকা আসামি সরদার মোশাররফ হোসেনের পক্ষে আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ১ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার বিশেষ জজ-৫ আদালতে বদলির নির্দেশ দেন।

আরো পড়ুন : হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড

গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল ও পরে নিজেদের নামে রেজিস্ট্রি করার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই গুলশান-২-এর ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট (ফ্ল্যাট নম্বর-বি/২০১) অবৈধভাবে দখল করেন এবং পরে সেটি নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন।

মামলা দায়েরের পর চলতি বছরের জুলাইয়ে আসামি শাহ মো. খসরুজ্জামান তদন্ত কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। পরে হাইকোর্ট তার তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তীতে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

সবশেষে গত ১১ ডিসেম্বর তদন্ত শেষ করে দণ্ডবিধির ১৬১, ১৬৫(ক), ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’: হাসনাত

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’: হাসনাত

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App