×

আইন-বিচার

৬০ দিনের মধ্যে প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম

৬০ দিনের মধ্যে প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ

ফাইল ছবি

প্রবাসীদের পাসপোর্ট নবায়নের ঝুলে থাকা সব আবেদন আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে পাসপোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রোববার (২ আগস্ট) জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

এ ছাড়া প্রবাসীদের নতুন পাসপোর্ট ইস্যু ও নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আরো পড়ুন: বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ

রুলের জবাব দিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ সচিব, আইন সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ ১৪ জন বিবাদীকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

আদালত পৃথক এক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী ২১ দিনের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠাতে বলেছেন, যাতে প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।

প্রবাসীদের পাসপোর্ট আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে থাকার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিটটি দায়ের করা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিসান হায়দার।

রিট আবেদনে বলা হয়, পাসপোর্ট নবায়ন ও ই-পাসপোর্ট ইস্যুতে দীর্ঘসূত্রতা সংবিধানে নিশ্চিত করা আইনের আশ্রয় লাভ, জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের পরিপন্থী। এতে সরকারি দায়িত্ব পালনের সাংবিধানিক বাধ্যবাধকতাও লঙ্ঘিত হচ্ছে। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক প্রবাসী ভিসা নবায়ন করতে পারছেন না। ফলে তারা অবৈধ অভিবাসীতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ছেন, কেউ কেউ চাকরি হারাচ্ছেন, এমনকি কারাবরণ ও দেশে ফিরে আসার পরিস্থিতিতেও পড়ছেন।

শুনানি শেষে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ পাসপোর্ট সংক্রান্ত আবেদন দীর্ঘদিন ঝুলে থাকায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন, যা ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র

কেন দেশে ফেরানো সম্ভব হলো না বেনজীরকে

কেন দেশে ফেরানো সম্ভব হলো না বেনজীরকে

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি

বিরোধীদলীয় নেতা ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App