×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ

ছবি : সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে সরকার অবগত হয়েছে। তার জামিন আদেশ বাতিলের লক্ষ্যে ইতোমধ্যে একটি ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, আদালতের আদেশের সত্যায়িত (সার্টিফায়েড) কপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে জামিন বাতিলের আবেদন করা হবে। সরকারের প্রত্যাশা, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

এদিকে, একই দিন বেনজীর আহমেদের জামিনের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তর জানায়, এ বিষয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, বেনজীর আহমেদের জামিনসংক্রান্ত কোনো দাপ্তরিক তথ্য এখনো তাদের কাছে পৌঁছায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো বিস্তারিত জানাতে পারবে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। ফলে জামিনে মুক্তি পেলেও আপাতত দেশ ছাড়ার সুযোগ তার নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App