×

আইন-বিচার

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:৩৭ পিএম

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী ইব্রাহিম খলিল।

তিনি জানান, নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন রিটটি করেছেন। আবদুল হান্নান মাসউদের নির্বাচনী হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ এনে তার সংসদ সদস্য পদ বাতিলের আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

রিটের শুনানি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী ইব্রাহিম খলিল।

রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

আইনজীবী ইব্রাহিম খলিল বলেন, হলফনামায় তথ্য গোপনের অভিযোগের ভিত্তিতেই হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিলের আবেদন জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App