×

আইন-বিচার

হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই রায়ের ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এনবিআরের কর আদায়ের প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা রইল না।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আরো পড়ুন: ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, ব্যারিস্টার ফিদা এম কামাল।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্ট।

বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রত্যাহার করেন। একইসঙ্গে প্রধান বিচারপতির কাছে এ মামলার নথি পাঠানো হয়। পরে নতুন বেঞ্চে মামলাটি পাঠানো হয়। পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭—এই করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে প্রদেয় কর দাবি ঘিরে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক দুটি রিট করে। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রায় রুল দেন। আজ রুল খারিজ করলেন হাইকোর্টের নতুন এ বেঞ্চ। রিট খারিজ হওয়ায় আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই অর্থ আদায় করতে পারবে এনবিআর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আলোচিত যে ৬ রায়

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আলোচিত যে ৬ রায়

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

নিয়োগ পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভাতে বাড়ানোর প্রতিবাদ, বেরোবিতে বিক্ষোভ

নিয়োগ পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভাতে বাড়ানোর প্রতিবাদ, বেরোবিতে বিক্ষোভ

‘বালু খেকোদের’ আগ্রাসনে নদীগর্ভে ফসলি জমি, দুই গ্রামের মানববন্ধন

‘বালু খেকোদের’ আগ্রাসনে নদীগর্ভে ফসলি জমি, দুই গ্রামের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App