×

আইন-বিচার

মানবতাবিরোধী মামলায় ছাত্রলীগের দুই নেতার মৃত্যুদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

মানবতাবিরোধী মামলায় ছাত্রলীগের দুই নেতার মৃত্যুদণ্ড

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

এর আগে গত ১৮ আগস্ট মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) আদালত মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা এ মামলায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তি গঠনের কারণ জানালেন এরদোগান

মক্কা প্রতিরক্ষা চুক্তি গঠনের কারণ জানালেন এরদোগান

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় সুখবর

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় সুখবর

নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি : ইসি আনোয়ারুল

নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি : ইসি আনোয়ারুল

ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App