×

আইন-বিচার

চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে

ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে চাঁদা দাবি, মারধর ও গুলি ছোড়ার ঘটনায় যুবদলের বহিষ্কৃত নেতাসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

মামলার প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা ফেরদৌস আহমেদ সাইমনের চার দিন এবং অপর তিন আসামি ওমর, মোর্শেদ ও শাওনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় বাংলামোটরের নিউ ইস্কাটন এলাকায় মো. সোহানের পথরোধ করেন আসামিরা। এ সময় সাইমন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে সাইমন পিস্তলের বাঁট দিয়ে সোহানের মাথায় আঘাত করেন এবং সহযোগীরা তাকে মারধর করেন।

আরও পড়ুন: সারা দেশে কেমন থাকবে টানা ৫ দিনের আবহাওয়া

পরবর্তীতে সোহানের ভগ্নিপতি মোক্তার হোসেন সেখানে উপস্থিত হলে আসামিরা আবারও তাদের ওপর চড়াও হন। বাধা দিতে গেলে সাইমন পিস্তল দিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে আসামিদের আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগী সোহান বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা করেন।

তদন্ত কর্মকর্তা ও হাতিরঝিল থানার উপ-পরিদর্শক মো. নাসিম আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত, পলাতকদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এছাড়া আসামিদের বিরুদ্ধে হাতিরঝিল ও কলাবাগান থানায় মাদক মামলাসহ বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে সাদিক কায়েমের প্রতিক্রিয়া

জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে সাদিক কায়েমের প্রতিক্রিয়া

জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে

জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে

চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে

চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, প্রস্তুত ১০০ স্টেশন

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, প্রস্তুত ১০০ স্টেশন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App