×

সাহিত্য

প্রথাবিরোধী সাহিত্যিক সুবিমল মিশ্রের জীবনাবসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৩ পিএম

প্রথাবিরোধী সাহিত্যিক সুবিমল মিশ্রের জীবনাবসান

সুবিমল মিশ্র। ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের প্রথাবিরোধী শক্তিমান লেখক, ছোটগল্পকার ও ঔপন্যাসিক সুবিমল মিশ্র (১৯৪৩-২০২৩) মারা গেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বহু কবি, সাহিত্যিক শোক জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে তারা বলছেন, প্রতিষ্ঠান বিরোধীতার মহীরুহ ছিলেন সুবিমল। তার প্রয়াণ সার্বিকভাবে বাংলা সাহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি।

দীর্ঘদিন ধরে হৃদরোগে অসুস্থ ছিলেন পশ্চিমবঙ্গের এই প্রতিষ্ঠানবিরোধী সাহিত্যক। শত অপ্রাপ্তির মধ্যেও পুরো জীবনে নিজের মতাদর্শ থেকে বিচ্যুত হননি মিশ্র। তার ৫০ বছরের সাহিত্যজীবনে কোনদিন কোনো বাণিজ্যিক পত্রিকায় একটি অক্ষরও লেখেননি।

সুবিমল মিশ্রের নিজের ও পাঠকদের ভাষায় তার লেখা ছোটগল্পগুলোকে অ্যান্টি-গল্প ও উপন্যাসকে অ্যান্টি উপন্যাস বলা হয়। ১৯৬৭ সালে প্রকাশিত তার লেখা হারান মাঝির বিধবা বৌ এর মড়া অথবা সোনার গান্ধীমূর্তি ছোটগল্পটি বাংলা সাহিত্যজগতে আলোড়ন ফেলে। এই গল্পটি ইংরেজিতে অনূদিত হয়। তার প্রায় সব লেখাতেই রাজনৈতিক, সামাজিক অবক্ষয়ের প্রতি দ্বিধাহীন বিশ্লেষণ ও মধ্যবিত্ত সমাজের যৌনতা নিয়ে অচ্ছুতপনার বিরুদ্ধে যুদ্ধ লক্ষ্য করা যায়। রাষ্ট্র ব্যবস্থা, তার শোষণ, সুবিধাভোগী শ্রেণীর প্রতি ব্যঙ্গ, অবক্ষয়, দ্বন্দ্ব, লেখার কোলাজ এবং বিশেষভাবে নৈরাজ্য ইত্যাদি সুবিমলের লেখার অন্যতম বৈশিষ্ট্য।

সুবিমল মিশ্রের প্রকাশিত বইগুলোর মধ্যে আছে তেজস্ক্রিয় আবর্জনা, আসলে এটি রামায়ণ চামারের গল্প হয়ে উঠতে পারতো, হাড়মটমটি, ক্যালাকাটা ডেটলাইন, ওয়ান পাইস ফাদার মাদার, চেটে চুষে চিবিয়ে গিলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App