×

সাহিত্য

করোনায় আক্রান্ত নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১০:০২ পিএম

করোনায় আক্রান্ত নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু (ফাইল ছবি)

করোনায় আক্রান্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ভোরের কাগজকে বলেন, করোনা পজেটিভ রেজাল্ট এসেছে আমার। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠব। হাসপাতালে এখন চিকিৎসকদের তত্ত্ববধানে আছি। গেরিলা খ্যাত এ নির্মাতা বলেন, হাসপাতালে ভর্তি থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মানসিকভাবেও সুস্থ আছেন তিনি। আছেন বিশ্রামে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। ‘একাত্তরের যীশু’ সিনেমা দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় আসেন। তার সর্বশেষ সিনেমা ‘আলফা’ ২০১৯ সালে মুক্তি পায়। এর আগে ‘গেরিলা’ সিনেমা নির্মাণ করে দারুণ সাফল্য পান এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ সর্বমহলে নানা রকম প্রশংসা কুড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App