×

সাহিত্য

জন্ম জন্মান্তর

Icon

আমিনা আক্তার অহনা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩০ পিএম

জন্ম জন্মান্তর

জন্ম জন্মান্তর লিখেছেন আমিনা আক্তার অহনা

একটি মেয়ের লড়াই শুরু হয় আতুঘর থেকে

যখন সে জন্ম নেয়ার পর সবার মুখে মেঘ জন্মে।

একটি মেয়ের লড়াই শুরু হয় তখন

যখন আদরের ছলে পিঠে পড়ে নোংরা হাতের পরশ।

একটি মেয়ের লড়াই শুরু হয় তখন

যখন মেয়ে বলে ঘরটাই হয় তার পৃথিবী

আর বাহিরটা হয় রঙ্গিন স্বপ্ন

পায়ে থাকে নুপুরের মতো বাধা অদৃশ শেকল।

একটি মেয়ের লড়াই শুরু হয় তখন

যখন পরীক্ষায় একটু খারাপ করলে 

শুনতে হয় মেয়েদের বেশি পড়িয়ে টাকা নষ্ট।

একটা মেয়ের লড়াই শুরু হয় তখন

যখন সে কারো বাড়ির বৌ হয়

আর রোজ চলতে থাকে সবাইকে খুশি করার চেষ্টা।

একটা মেয়ের লড়াই শুরু হয় তখন

যখন মানুষের ভিড়ে নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলে

নিজের বলতে তার নিজের নামটাও হয়না।

লড়াইটা আর শেষ হয়না চলতে থাকে জন্ম জন্মান্তর

আতুঘর থেকে শুরু মৃত্যু হলে তবেই শেষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App