×

সাহিত্য

মোহন রায়হানকে পুরস্কার হস্তান্তরের সিদ্ধান্ত, এবার সিদ্ধান্তহীনতায় কবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

মোহন রায়হানকে পুরস্কার হস্তান্তরের সিদ্ধান্ত, এবার সিদ্ধান্তহীনতায় কবি

ছবি: কবি মোহন রায়হান

শিল্প-সাহিত্য অঙ্গণে ব্যাপক  সমালোচনার পর অবশেষে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২ মার্চ বেলা ১১টায় বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

কিন্তু এবার বিপত্তি বেঁধেছে কবির সিদ্ধান্তহীনতাকে ঘিরে। আদৌ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করবেন কিনা, সেটা জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনা করেই সিদ্ধান্ত জানাবেন তিনি। এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কবি মোহন রায়হানকে পুরষ্কার হস্তান্তরের সিদ্ধান্ত আসে। সংস্কৃতি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সামাজিক ও গণমাধ্যমে ওঠা সমালোচনার পর অভিযোগ পর্যালোচনার জন্য জরুরি সভা ডাকা হয়। সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। অভিযোগ বিশ্লেষণের পর এবং প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়।’

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাকে পুরষ্কার প্রদাণের জন্য ডেকেও শেষ পর্যন্ত পুরষ্কার দেয়া হয়নি। কারণ হিসেবে বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়, তার তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় সাময়য়িকভাবে পুরস্কার স্থগিত করা হয়েছে। আর তখন সংস্কৃতিমন্ত্রী জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সেদিন মোহন রায়হান পুরষ্কার বিতরণ অনুষ্ঠান থেকে উঠে চলে আসেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে জানান যে, তাঁর লেখা ‘তাহেরের স্বপ্ন’ নামের একটি পুরোনো কবিতা ইস্যু করে কোনো একটি সুবিধাবাদী মহল তার বিরুদ্ধে ষঢ়যন্ত্র করেছে।

আরও পড়ুন: ডেকে এনেও পুরস্কার দেওয়া হলো না মোহন রায়হানকে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে পুলিশের এস ড্রাইভ অভিযান, গ্রেপ্তার ২৭

চট্টগ্রামে পুলিশের এস ড্রাইভ অভিযান, গ্রেপ্তার ২৭

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

অসহায় ও দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন এমপি আতাউর রহমান বাচ্চু

অসহায় ও দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন এমপি আতাউর রহমান বাচ্চু

সাবেক এমপি ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

সাবেক এমপি ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App