×

গণমাধ্যম

সময় টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব সভাপতির ইন্তেকাল

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট থেকে

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম

সময় টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব সভাপতির ইন্তেকাল

ছবি: ভোরের কাগজ

লালমনিরহাট জেলা শহরের সাপটানা এলাকার স্থায়ী বাসিন্দা প্রবীণ সাংবাদিক, লালমনিরহাটের প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোফাখখারুল ইসলাম মজনু (৬২) ইন্তেকাল করেছেন। বুধবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৪টা ৩০মিনিটে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে ঢাকার জাতীয় নিউরো সায়েন্স ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/সংগঠন শোক প্রকাশ করেছেন। তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক রবিউল ইসলাম বাবুল সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির মরহুম মোফাখখারুল ইসলাম মজনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আরো পড়ুন: ব্যবহারিক জ্ঞানের অভাবে নারীরা অনলাইন হয়রানির শিকার

এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আশির দশকে রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকা দিয়ে মোফাখখারুল ইসলাম মজনুর সাংবাদিকতা শুরু। দীর্ঘদিন দৈনিক দাবানলের লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং দৈনিক বাংলাবাজার পত্রিকায় কাজ করেন। তার টেলিভিশন সাংবাদিকতা শুরু সিএসবি টিভিতে। এরপর দীর্ঘদিন সময় টিভিতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক সবুজ বাংলা নামের ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় কাজ করতেন তিনি। 

প্রবীণ সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু প্রেসক্লাব লালমনিরহাটের পরপর দু-বারের সভাপতির দায়িত্ব পালন করেন। একজন সহজ সরল ও সাদা মনের মানুষ হিসেবে মোফাখখারুল ইসলাম মজনু লালমনিরহাটের মানুষের মধ্যে বেঁচে থাকবেন অনন্তকাল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

ভারতের পত্রিকায় সিরিজ সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App