×

গণমাধ্যম

সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম

সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা

সংবাদকর্মী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ছবি : সংগৃহীত

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর অবশেষে সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি পান তারা।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস পেয়ে সচিবালয়ে প্রবেশের জন্য সকাল থেকে সচিবালয়ে যান সাংবাদিকরা। কিন্তু অনুমতি না পাওয়ায় সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। অনেক সংবাদকর্মী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

 তারও আগে রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও সাংবাদিকদের একই তথ্য জানান। এর পরিপ্রেক্ষিতে অস্থায়ী পাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের তালিকাও দেয়া হয়। কিন্তু তারপরও পেশাগত কাজে সচিবালয়ে প্রবেশ করতে পারছিলেন না সাংবাদিকরা।

আরো পড়ুন : প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের আহ্বান

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App