×

গণমাধ্যম

সিজেএফডির সভাপতি মোবারক, সেক্রেটারি সবুজ, সাংগঠনিক সম্পাদক মীম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:১৩ পিএম

সিজেএফডির সভাপতি মোবারক, সেক্রেটারি সবুজ, সাংগঠনিক সম্পাদক মীম

ছবি: বাঁ থেকে- সাধারণ সম্পাদক, সভাপতি ও সাংগঠনিক সম্পাদক

গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা (সিজেএফডি)।

সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ডেইলি টাইমস অব বাংলাদেশের চিফ নিউজ এডিটর মো: ফেরদাউস মোবারক সভাপতি এবং বাংলাভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া সহ-সভাপতি নির্বাচিত হন দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম। তাদের নেতৃত্বে ২০২৬-২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি রেস্তোরাঁয় এজিএম ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকায় বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের রায়ে গঠিত হয় নতুন কমিটি। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ও দৈনিক খবরের কাগজের সিটি এডিটর আব্দুল্লাহ আল মামুন। নির্বাচন পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মুহা. খাদিমুল ইসলাম।

সভায় সিজেএফডি’র নতুন কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিতন হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মেসবাহুল হক, সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের কাগজের কান্ট্রি এডিটর (অনলাইন) মীম ওবাইদুল্লাহ, অর্থ সম্পাদক দৈনিক খবরের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক বাংলাদেশ কন্ঠ এর সিনিয়র রিপোর্টার তাসকিনা ইয়াসমিন এবং প্রচার-প্রকাশনা ও গবেষণা সম্পাদক হয়েছেন মুহূর্ত নিউজের সম্পাদক শাহানাত হোসেন মাসুম।

১৫ সদস্যের কমিটিতে সাত কার্যনির্বাহী সদস্য হয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হক, বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম, খবরের কাগজের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. আল আমিন, নক্শী ডট টিভির সম্পাদক মো. মামুনুর রশিদ এবং একাত্তর টেলিভিশনের রিপোর্টার সৈয়দ রাশিদুল হাসান।

অনুষ্ঠানে নির্বাচিত ও বিদায়ী কমিটির নেতৃবৃন্দ সিজেএফডি’র সার্বিক কার্যক্রম আরও গঠনমূলক ও বেগবান করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে সদস্যদের পেশাগত কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন-সম্ভাবনাকে জাতীয় পরিসরে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ঢাকার কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও জেলার অধিকার প্রতিষ্ঠার বিষয়টি জাতীয় পরিসরে তুলে ধরার প্রত্যয়ে ২০১৪ সালের ১৮ জুন চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্টস ফোরাম, ঢাকা প্রতিষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

ক্যারিয়ারে সফল হতে নিয়মিত ছুটি নিতে শিখুন

ক্যারিয়ারে সফল হতে নিয়মিত ছুটি নিতে শিখুন

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪ হাজার ৭০০

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪ হাজার ৭০০

ফকল্যান্ড থেকে ফুটবল! আবার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড

ফকল্যান্ড থেকে ফুটবল! আবার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App