ইরানকে মূল্য দিতে হবে, নেতানিয়াহুর হুঁশিয়ারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৮:২৩ এএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তেহরান তেল আবিবে হামলা চালিয়ে বড় ভুল করেছে। তাদেরকে এর মূল্য দিতে হবে। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে গাজার পর লেবাননে সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েলের ভূখণ্ডে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলার লক্ষ্যবস্তু ইসরাইলের রাজধানী তেল আবিবের তিনটি সামরিক ঘাঁটি ছিল বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের এ হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এছাড়া নেতানিয়াহু দাবি করেন, ইরানের হামলা ব্যর্থ হয়েছে।
নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাণে ইরানের হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষাব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত।
তিনি বলেন, ইরান তাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প এবং জবাব দেয়ার দৃঢ় সংকল্প বোঝে না। (হামাস নেতা) ইয়াহিয়া সিনওয়ার বোঝেনি, (হিজবুল্লাহ প্রধান) মোহাম্মদ দেইফ বোঝেনি, হাসান নাসরুল্লাহ বোঝেনি, প্রধান সামরিক কমান্ডার ফুয়াদ সুখরও বোঝেনি। খুব সম্ভবত তেহরানে যারা আছে তারাও বোঝে না। তারা বুঝবে যে, তাদের ওপর যারা হামলা চালায়, ইসরায়েলও তার ওপর হামলা চালাবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেন, ইরানের প্রক্সি বাহিনী ব্যর্থ হচ্ছে। তারা জয়ী হচ্ছেন, আর তারাই জয়ী হবেন এবং যুদ্ধের যত লক্ষ্য আছে, তার সবই অর্জন করবেন।
আরো পড়ুন : ইসরায়েলে ১৮০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের, তেলআবিবে বন্দুকধারীর হামলায় নিহত ৬
