×

মধ্যপ্রাচ্য

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে: যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ এএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। ছবি : সংগৃহীত

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ ও অকার্যকর হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। খবর টাইমস অব ইসরায়েলের।

ইরানের মিসাইল হামলার কঠোর জবাব দেয়ার হুমকি দিয়ে মার্কিন এই কর্মকর্তা বলেন, এই হামলার কঠোর পরিণতি হবে এবং আমরা ইসরায়েলের সঙ্গে এ ব্যাপারে কথা বলব।

এ হামলার প্রতিক্রিয়া কেমন হতে পারে, এমন প্রশ্নের জবাবে সুলিভান আরো বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে এবং এ আলোচনা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং মার্কিন নৌ ডেস্ট্রয়ার ইসরায়েলের প্রতিরক্ষায় অংশ নিয়েছিল এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

জ্যাক সুলিভান বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসে সিচুয়েশন রুম থেকে হামলা পর্যবেক্ষণ করেছেন।

আরো পড়ুন : ইরানকে মূল্য দিতে হবে, নেতানিয়াহুর হুঁশিয়ারি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App