×

মধ্যপ্রাচ্য

লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরো ৫৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০১:১৭ পিএম

লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরো ৫৯

মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৪৫ জনে পৌঁছেছে। ছবি : সংগৃহীত

দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননজুড়ে আরো ৫৯ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো পৌনে দুই শতাধিক লোবনিজ। শনিবার (১৬ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে দখলদার ইসরায়েলের হামলায় আরো অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। এতে করে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৪৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত দিনে হওয়া হামলায় আরো ১৮২ জন আহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৫৯৯ জনে পৌঁছেছে।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে দখলদার ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। 

আরো পড়ুন : ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি ৪৪ হাজার ছাড়াল



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App