×

মধ্যপ্রাচ্য

ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে হিজবুল্লাহর সম্মতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম

ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে হিজবুল্লাহর সম্মতি

ছবি : সংগৃহীত

ইসরাইলের সঙ্গে চলমান ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র কর্তৃক প্রণীত যুদ্ধবিরতি প্রস্তাবে নিজেদের সম্মতির কথা জানিয়েছে হিজবুল্লাহর কর্মকর্তারা। রোববার কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

গত সপ্তাহে বৈরুতে মার্কিন সরকার প্রদত্ত খসড়া প্রস্তাবের বিষয়ে কোনো সুস্পষ্ট চুক্তি না হলেও, আলোচনায় জড়িত সূত্রের মতে, হিজবুল্লাহ ‘ইতিবাচক ইঙ্গিত’ প্রদান করেছে এবং জানিয়েছে যে তারা চুক্তির জন্য প্রস্তুত। 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একজন সিনিয়র সহকারী, আমোস হোচস্টেইন, আগামীতে লেবাননের প্রতিক্রিয়ার ভিত্তিতে বৈরুতে ভ্রমণের জন্য প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে। হোচস্টেইন লেবাননের সরকারের পাশাপাশি হিজবুল্লাহর পক্ষেও আলোচনা করছেন হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র সংসদের স্পিকার নাবিহ বেরির সঙ্গে।

হিজবুল্লাহ তাদের দলীয় সূত্রে জানিয়েছে যে, মার্কিন প্রস্তাবটি তারা পর্যবেক্ষণ করছে এবং সোমবার আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করবে। এর পরেই হোচস্টেইন সম্ভাব্য ইসরাইল সফরের জন্য প্রস্তুত হবেন।

এদিকে, গাজা ইস্যুতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে কথা হয়েছে। উভয় নেতা যুদ্ধের অবসান ও যত তাড়াতাড়ি সম্ভব শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির আলোচনা এখন সেভাবেই এগিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App