×

মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির পরও ইসরায়েলের সতর্কতা: বাস্তচ্যুত বাসিন্দাদের ঘরে ফিরতে বারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম

যুদ্ধবিরতির পরও ইসরায়েলের সতর্কতা: বাস্তচ্যুত বাসিন্দাদের ঘরে ফিরতে বারণ

ছবি : সংগৃহীত

লেবাননে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির পরেও ইসরাইলি কর্তৃপক্ষ লেবাননের বাস্তচ্যুত বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরতে নিষেধ করেছে। ইসরাইলি সামরিক বাহিনীর আরবি-ভাষার মুখপাত্র আভিচায় আদ্রেই এক বিবৃতিতে জানান, যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননের বেসামরিক নাগরিকদের বাড়িতে ফিরে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। 

বুধবার (২৭ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, আদ্রেই এক্স (পূর্ববর্তী টুইটার) পোস্টে বলেন, “ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের অভ্যন্তরে তাদের অবস্থানে মোতায়েন রয়েছে।” তিনি আরও জানান যে, ইসরাইলি কর্তৃপক্ষ বাস্তচ্যুত বাসিন্দাদের তাদের বাড়ি ফিরে আসার নিরাপদ তারিখ সম্পর্কে পরে অবহিত করবে।

এছাড়া, মঙ্গলবার (২৬ নভেম্বর) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে জাতির উদ্দেশে ভাষণ দেন নেতানিয়াহু, যেখানে তিনি এই যুদ্ধবিরতির পক্ষে যুক্তি তুলে ধরেন। নেতানিয়াহু বলেন, "উত্তর ইসরাইলের বাসিন্দারা তাদের বাড়িঘরে ফিরে যাবেন এবং হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে, তবে আমরা তাদের ওপর হামলা চালাব।"

এছাড়া, লেবাননে হামলার প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহকে পিছু হটাতে সক্ষম হয়েছে এবং তারা কয়েক দশক আগের অবস্থায় ফিরে গিয়েছে।”

লেবানন সীমান্তের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে গত কয়েক মাসে হামাসের ৭ অক্টোবরের হামলার পরপরই ইসরাইল প্রায় ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়। তবে, এখন পর্যন্ত ইসরাইল সেই বাস্তচ্যুত বাসিন্দাদের ঘরে ফিরিয়ে আনতে পারেনি। 

এখন, যুদ্ধবিরতির পর ইসরাইল বাসিন্দাদের ফেরানোর প্রক্রিয়া শুরু করলেও, লেবাননের পরিস্থিতি নিয়ে ইসরাইলের ভয় এবং সতর্কতা এখনো চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App