×

মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি ইসরায়েলের বিরুদ্ধে জয়, দাবি হিজবুল্লাহর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ এএম

যুদ্ধবিরতি ইসরায়েলের বিরুদ্ধে জয়, দাবি হিজবুল্লাহর

বুধবার স্থানীয় সময় ভোর চারটা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর নিজেদের ‘জয়ী’ বলে ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে যে কোনো মুহূর্তে ইসরাইলের আক্রমণের জন্য যোদ্ধারা প্রস্তুত বলেও জানিয়েছে তারা।

বুধবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এক বছরেরও বেশি সময়ের রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তি মিলেছে লেবাননের মানুষের। অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে মঙ্গলবার (২৬ নভেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করে। বুধবার স্থানীয় সময় ভোর চারটা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। এর মেয়াদ ৬০ দিন।

 চুক্তি কার্যকর হওয়ার পর হিজবুল্লাহর দেয়া প্রথম বিবৃতিতে নিজেদের 'জয়ী' বলে আখ্যা দিয়েছে তারা। তবে ইসরায়েল ফের হামলা চালালে নিজেরা সবসময় প্রস্তুত বলেও দাবি করে এ সশস্ত্র গোষ্ঠী।

আরো পড়ুন : যুদ্ধবিরতির পরও ইসরায়েলের সতর্কতা: বাস্তচ্যুত বাসিন্দাদের ঘরে ফিরতে বারণ

যদিও এখনো লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়নি। আকাশপথে চলছে নিয়মিত টহল। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তিতে দেয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখে অন্যান্য এলাকা থেকেও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে লেবানন সরকার।

ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহারে আরো অন্তত দু মাস সময় লাগবে। লেবাননের দক্ষিণাঞ্চলকে এখনো পর্যবেক্ষণে রাখছেন তারা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে কড়া জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন হাগারি।

লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান অন্ধকারের মধ্যে এ চুক্তি আশার আলো।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App