×

মধ্যপ্রাচ্য

গাজায় থামছে না মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ৪৬ হাজার ৬০০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪ এএম

গাজায় থামছে না মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ৪৬ হাজার ৬০০

আহত হয়েছেন প্রায় ১ লাখ ১০ হাজার ১২ জন। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিমান ও স্থল বাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৬১ জন নিহত হয়েছেন। দখলদার বাহিনীর বর্বর এ হামলায় আহত হয়েছেন আরো ২৮১ জন ফিলিস্তিনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী অভিযান শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত গাজায় নিহত হয়েছেন মোট ৪৬ হাজার ৬৪৫ জন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ১০ হাজার ১২ জন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করেছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

আরো পড়ুন : ৪২ দিনের যুদ্ধবিরতিতে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস: ইসরায়েল

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App