×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলের আকাশসীমা আমাদের দখলে: ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:২৭ পিএম

ইসরায়েলের আকাশসীমা আমাদের দখলে: ইরান

ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে। ছবি : সংগৃহীত

ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে তেহরানের হাতে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখার কর্মকর্তা কর্নেল ইমান তাজিক। 

সম্প্রতি ইসরায়েলও ইরানের আকাশসীমার প্রসঙ্গে একই দাবি করেছে। মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দু’দফা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। খবর টাইমস অব ইসরায়েলের।

দ্বিতীয় দফা হামলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক বলেছেন, আজ (মঙ্গলবার) রাতের ক্ষেপণাস্ত্র হামলা এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত।

আরো পড়ুন : ‘যুদ্ধ শুরু হলো’— ট্রাম্পের হুমকির পর মুখ খুললেন খামেনি

এর আগে মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

গত ১৩ জুন শুক্রবার ভোরে রাজধানী তেহরানসহ ইরানের ৮ শহরের অন্তত ১০০ স্থাপনায় হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। 

হামলা শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ইরানের হুমকির বিরুদ্ধে ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে ইসরায়েল এবং যতদিন ইরানের হুমকি থাকবে, ততদিন এ অভিযান চলবে।

ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েক জন প্রথম সারির সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৪৫০ জন নিহত হয়েছেন।

এদিকে, আইএএফের হামলার পর শুক্রবার থেকেই ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সামরিক বাহিনী।

‘অপারেশন ট্রু প্রমিজ’ নামের এই পাল্টা হামলায় ইসরায়েলে এ পর্যন্ত নিহত ও আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App