×

মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল যুদ্ধ

২৪ ঘণ্টায় ইরানে ১২০০টির বেশি বোমা হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম

২৪ ঘণ্টায় ইরানে ১২০০টির বেশি বোমা হামলা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় বিধ্বস্ত ইরান। গত শনিবার থেকে দেশটিতে ১ হাজার ২০০-এর বেশি বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।

রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে ইসরায়েলি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল-জাজিরার।

হামলার ভয়াবহতায় ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে বোমা হামলায় অন্তত ১৪৮ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছেন আরো অসংখ্য মানুষ।

এই বর্বরোচিত হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে বলেছেন, এর সমুচিত জবাব দেওয়া হবে।

এদিকে, ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার নিহতের খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষামন্ত্রী এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App