×

মধ্যপ্রাচ্য

মোজতবা খামেনির ‘মাথার দাম ১ কোটি ডলার’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৪ এএম

মোজতবা খামেনির ‘মাথার দাম ১ কোটি ডলার’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির ‘মাথার দাম’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তার সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সামরিক শীর্ষ কর্মকর্তাদের তথ্যের জন্যও পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ ব্যক্তিত্বদের তথ্যের জন্য ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিও রয়েছেন। খবর তুর্কি টুডের। 

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রামের আওতায় জানানো হয়েছে, আইআরজিসি নেতৃত্ব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যের জন্য সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থ প্রদান করা হবে।

তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, চিফ অব স্টাফ আসগর হেজাজি, সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি এবং সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবও রয়েছেন।

আরো পড়ুন : ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

পররাষ্ট্র দপ্তর আরো জানিয়েছে, প্রতিরক্ষা কমিটির সচিব, সর্বোচ্চ নেতার উপদেষ্টা, সর্বোচ্চ নেতার কার্যালয়ের সামরিক প্রধান এবং আইআরজিসি কমান্ডারসহ কয়েকজন অপ্রকাশিত কর্মকর্তা সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে। তারা আইআরজিসির বিভিন্ন ইউনিটকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে এবং বিশ্বজুড়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত।

যুক্তরাষ্ট্র ২০১৯ সালে আইআরজিসিকে একটি বিদেশী সন্ত্রাসী সংস্থা হিসেবে ঘোষণা করে। একই সঙ্গে ট্রেজারি বিভাগ আইআরজিসি ও এর কুদস বাহিনীকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের বার্তায় বলা হয়েছে, যাদের কাছে এই শীর্ষ ইরানি নেতাদের বা আইআরজিসি সম্পর্কিত কোনো তথ্য রয়েছে, তারা তা রিপোর্ট করলে ক্ষতিপূরণ ও নিরাপদ স্থানান্তরের সুবিধা পেতে পারেন।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App