×

মধ্যপ্রাচ্য

অচল হরমুজ প্রণালি

মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৬০ শতাংশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১০:৩৫ এএম

মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৬০ শতাংশ

ফাইল ছবি

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি কার্যত বন্ধই রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি তেলের রপ্তানি প্রায় ৬০ শতাংশ কমে গেছে- এই তথ্য দিয়েছে কেপলার।

বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠানটি বলেছে, রোববার থেকে আগের এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের আট দেশ— সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক, ওমান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিদিন গড়ে ৯৭ লাখ ১০ হাজার ব্যারেল তেল রপ্তানি হয়েছে, যা ফেব্রুয়ারির একই সময়ে ছিল ২ কোটি ৫১ লাখ ৩০ হাজার ব্যারেল। সেই হিসাবে রপ্তানি কমেছে ৬০ শতাংশের মতো। খবর আল জাজিরা।

কেপলারের বিশ্লেষক জোহানেস রাবল বলেন, এই সপ্তাহে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের ভাসমান মজুদ ৫ কোটি ব্যারেল ছাড়িয়েছে, যা যুদ্ধ শুরুর আগে ছিল ১ কোটি ব্যারেলের মতো।

এদিকে, চলতি মাসের শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্ধারিত চীন সফর এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকটি এখন ইরান যুদ্ধের উত্তাপে অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিশেষ করে রিপাবলিকান এই নেতা ‘হরমুজ প্রণালি’ সংকট থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং চীনকে চাপে ফেলতে তিনি দেশটিতে তার নির্ধারিত সফরকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বলেই মনে করা হচ্ছে।

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বে তেল সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় এবং বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ট্রাম্প রোববার ‘ফিনানশিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালি খোলার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন, তাতে চীনের সাহায্য করা উচিত।

কারণ, তেলের জন্য মধ্যপ্রাচ্যের ওপর অনেকটাই নির্ভরশীল চীন। তারা সাহায্য করবে কিনা সফরের আগেই যুক্তরাষ্ট্র তা জানতে চায় বলে জানান ট্রাম্প। তারপরই তিনি ইঙ্গিত দিয়ে বলেন, চীন সফর পিছিয়ে দেওয়া হতে পারে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

মাদ্রাসাছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, পরিচালক আটক

মাদ্রাসাছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, পরিচালক আটক

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App