×

ফুটবল

জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:১২ পিএম

জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর

ছবি : সংগৃহীত

সমালোচনার জবাব মাঠে নেমেই দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ কে-র ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। পর্তুগাল ৫-০ গোলে উড়িয়ে দেয় উজবেকিস্তানকে। টিভি ক্যামেরায় রোনালদোকে বলতে শোনা যায়, ‘আই অ্যাম ব্যাক।’

কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র করে পর্তুগাল। তারপরই রোনালদোকে নিয়ে শুরু হয় সমালোচনা। অনেকেই তার বয়স ও ফর্ম নিয়ে প্রশ্ন তোলেন।  উজবেকদের বিপক্ষে দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার পান পর্তুগিজ তারকা।

রোনালদোর পারফরম্যান্স নিয়ে সুইডেনের সাবেক তারকা স্ট্রাইকার জ্লাতন ইব্রাহিমোভিচ বলেন, ‘এটা এমন একটি ম্যাচ ছিল যেখানে পর্তুগালের অনেক গোল করারই কথা। কিন্তু রোনালদোর কথা  শুনে আমি অবাক হয়েছি। ও তো হারিয়ে যায়নি। তাহলে আমি ফিরে এসেছি বলল কেন?’

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি-রোনালদোর দ্বৈরথ প্রসঙ্গে পর্তুগিজ তারকা বলেন, ‘এ বিষয়ে কী বলব জানি না। তবে এমন ম্যাচ অবশ্যই দারুণ হবে। কিন্তু আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জয় পাওয়া, পরের পর্বে ওঠা এবং আগামী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হওয়া। আমাদের প্রধান লক্ষ্য ছিল গ্রুপ পর্ব অতিক্রম করা, আমরা সেটা করতে পেরেছি।’ 

উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে জয়ের ফলে পর্তুগাল বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। জোড়া গোল করে সমালোচকদের কড়া জবাব দেন রোনালদো।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুরা উপলক্ষে রাজধানীতে তিন দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

আশুরা উপলক্ষে রাজধানীতে তিন দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

দ্বিতীয় পদ্মা সেতুর বরাদ্দ কত: জানালেন অর্থমন্ত্রী

দ্বিতীয় পদ্মা সেতুর বরাদ্দ কত: জানালেন অর্থমন্ত্রী

‘আসল তৃণমূল’ দাবিতে নতুন কমিটি, প্রতীক নিয়ে টানাপোড়েন

‘আসল তৃণমূল’ দাবিতে নতুন কমিটি, প্রতীক নিয়ে টানাপোড়েন

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য

অর্থমন্ত্রী আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App