×

মধ্যপ্রাচ্য

মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন মোজতবা খামেনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০২:৩০ পিএম

মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন মোজতবা খামেনি

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে সেখানে নেওয়া হয়েছে।

কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১২ মার্চ বৃহস্পতিবার মোজতবা খামেনির সঙ্গে টেলিফোনে কথা বলেন ভ্লাদিমির পুতিন। পরে একই দিন রাশিয়ার একটি সামরিক বিমানে করে তিনি মস্কোর উদ্দেশ্যে রওনা দেন।

এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

রুশ সংবাদমাধ্যম তাসও এ নিয়ে ক্রেমলিনে যোগাযোগ করলে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি বলেন, এ ধরনের প্রতিবেদনের বিষয়ে আমরা কখনও মন্তব্য করি না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন মোজতবা খামেনির বাবা এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের আরো সদস্য স্ত্রী, কন্যা, নাতি এবং মোজতবা খামেনির স্ত্রী নিহত হন। তবে মোজতবা খামেনি আহত হলেও প্রাণে বেঁচে যান।

মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি গুরুতর আহত হয়েছেন। যদিও একাধিক ইরানি সূত্র জানিয়েছে, তার পায়ে আঘাত লেগেছে এবং সেটি প্রাণঘাতী নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল ও শাহপরান মাজারের টাকার হিসাব চাইলেন ডিসি

শাহজালাল ও শাহপরান মাজারের টাকার হিসাব চাইলেন ডিসি

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

চলিত বছরে ইউরোপে অবৈধ অভিবাসন কমেছে ৪০ শতাংশ

চলিত বছরে ইউরোপে অবৈধ অভিবাসন কমেছে ৪০ শতাংশ

গরুর মাংসের আড়ালে ঘোড়ার মাংস পাচার, আটক ৬

গরুর মাংসের আড়ালে ঘোড়ার মাংস পাচার, আটক ৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App