×

ময়মনসিংহ

সরিষাবাড়ী

ধর্ষণের বিচার দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

Icon

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:০২ পিএম

ধর্ষণের বিচার দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে ধর্ষণের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর চাচা সুমন শেখ বলেন, গত ২১ মে সন্ধ্যা ৭টার দিকে আমার ভাতিজিকে নাহিদ ও তাদের সঙ্গীরা জোরপূর্বকভাবে ভাটারা বাজারের উত্তর পার্শ্বে বিলপাড় নামক স্থানে নির্জন ঘরে নিয়ে যায়।

পরে নাহিদ আমার ভাতিজিকে জোরপূর্বকভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে তার ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে নিকাহনামায় স্বাক্ষর নেয়। স্বাক্ষর নেওয়ার পর নাহিদ শিমলা বাজার ইস্পাহানি আবাসিক এলাকাতে ভাড়াকৃত বাসার একটি কক্ষে আটকে রাখে।

পরে নাহিদ আমার ভাতিজিকে তার ইচ্ছার বিরুদ্ধে টানা ২ দিন একাধিকবার ধর্ষণ করে। উক্ত বিষয়ে কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে আমাদের বাড়ির পাশে ফেলে যায়। বিষয়টি জানার পর মেয়ের মা রোখসানা বাদী হয়ে ২৫ মে সরিষাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়ের করার পর থেকে নাহিদসহ তাদের লোকজন আমাদের বিভিন্নভাবে মামলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করাসহ প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছে। আমার ভাতিজিকে ধর্ষণকারী নাহিদসহ সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App