×

সিলেট

মাধবপুরে ২ কিলোমিটার সড়ক সংস্কার করে দিলেন প্রবাসী

Icon

রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ)

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:০০ পিএম

মাধবপুরে ২ কিলোমিটার সড়ক সংস্কার করে দিলেন প্রবাসী

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়া প্রায় ২ কিলোমিটার একটি সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিয়েছেন এক প্রবাসী। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষ এবং গণপরিবহন চালকদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের ভেতরের সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় ছিল। সড়কের ইটগুলো উঠে গিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে বর্ষার দিনে কাদা-পানিতে একাকার হয়ে সড়কটি পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। প্রায় সময়ই এই সড়কে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা গর্তে আটকে গিয়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটত।

স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকদের এই চরম কষ্টের কথা জানতে পেরে সড়কটি সংস্কারে এগিয়ে আসেন বাহরাইনপ্রবাসী মো. শফিক মিয়া। তিনি নিজস্ব অর্থায়নে এক গাড়ি ইট এনে সড়কটির বিপজ্জনক গর্তগুলো ভরাট এবং সংস্কারের ব্যবস্থা করেন।

একজন সিএনজিচালক স্বস্তি প্রকাশ করে বলেন, “এই সড়কে গাড়ি চালানো আমাদের জন্য শাস্তি হয়ে দাঁড়িয়েছিল। প্রবাসী শফিক ভাই ইট দিয়ে রাস্তাটা ঠিক করে দেওয়ায় আমাদের কষ্ট এখন অনেক কমে গেছে। সমাজের বিত্তবান ও ভালো মানুষরা এভাবে এগিয়ে আসলে দেশের কোনো সমস্যাই আর থাকবে না।”

এলাকাবাসী প্রবাসীর এই মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং একই সঙ্গে সড়কটি স্থায়ীভাবে পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রবাসী শফিক মিয়া জানান, আমি এই এলাকার সন্তান। এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং থাকব। প্রবাসে থাকলেও গ্রামের মানুষের জন্য ও গ্রামের উন্নয়নের জন্য আমার চিন্তাভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পুলিশ যেখানে আটকাবে, সেখানেই হবে যন্তর মন্তর’

‘পুলিশ যেখানে আটকাবে, সেখানেই হবে যন্তর মন্তর’

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App