×

মধ্যপ্রাচ্য

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের কঠোর অবস্থান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ এএম

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের কঠোর অবস্থান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ‘নরক’ নেমে আসবে বলে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে। বিবৃতিতে জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি একটি ‘অসহায়, দিশেহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন কাজ।’ খবর আল জাজিরার।

স্থানীয় সময় শনিবার (৪ এপ্রিল) হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি ৪৮ ঘণ্টার আলটিমেটাম পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে ‘নরক’ নেমে আসবে।

আরো পড়ুন : যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।’

তবে ট্রাম্পের এ হুমকির জবাবে আলীআবাদি সতর্ক করে বলেন, ‘এই বার্তার সহজ অর্থ হলো—আপনাদের জন্য দোজখের দরজাগুলো খুলে যাবে।’


টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ইতালির স্কুলে নিষিদ্ধ হিজাব-বোরকা!

ইতালির স্কুলে নিষিদ্ধ হিজাব-বোরকা!

‘রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন কইরা দেব’

‘রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন কইরা দেব’

আশুলিয়ার পোশাক কারখানায় আগুন-বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

আশুলিয়ার পোশাক কারখানায় আগুন-বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App