×

মধ্যপ্রাচ্য

চুক্তি না হলে ফের হামলার হুমকি ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৯ পিএম

চুক্তি না হলে ফের হামলার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান এবং দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সংলাপ। তবে এই সংলাপকে ঘিরে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, সংলাপ চলাকালেও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বহাল থাকবে। পাশাপাশি ইরান যদি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে পুনরায় সামরিক অভিযান শুরু করা হবে।

বুধবার (৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সব মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, সেনাসদস্য, গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র বর্তমানে যেখানে রয়েছে, সেখানেই থাকবে, অর্থাৎ ইরানকে ঘিরে অবস্থান করবে। যতদিন পর্যন্ত ইরান একটি কার্যকর সমঝোতায় না পৌঁছাচ্ছে, ততদিন এই অবস্থা বজায় থাকবে।

আরো পড়ুন : লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২৫৪

তিনি বলেন, যদি কোনো কারণে ইরান চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়— যদিও সে সম্ভাবনা খুবই কম— তাহলে পুনরায় হামলা শুরু হবে, এবং সেই হামলা হবে এতটাই ব্যাপক ও শক্তিশালী, যা আগে কখনও দেখা যায়নি।

উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের ১৫ দফা যুদ্ধবিরতি প্রস্তাব এবং ইরানের ১০ দফা দাবির ভিত্তিতে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে সংলাপে বসতে যাচ্ছে দুই দেশের প্রতিনিধিদল। এতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

এদিকে, পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম জানিয়েছেন, ইরানি প্রতিনিধিদল ইতোমধ্যে ইসলামাবাদের উদ্দেশে রওনা দিচ্ছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

বিশিষ্ট চিত্রশিল্পী ও শিল্প-নির্দেশক তরুণ ঘোষ আর নেই

বিশিষ্ট চিত্রশিল্পী ও শিল্প-নির্দেশক তরুণ ঘোষ আর নেই

চাটমোহরে বিএনপি নেতার ছেলের তাণ্ডবে শিক্ষক-শিক্ষার্থীরা অবরুদ্ধ

চাটমোহরে বিএনপি নেতার ছেলের তাণ্ডবে শিক্ষক-শিক্ষার্থীরা অবরুদ্ধ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App