×

মধ্যপ্রাচ্য

১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি

ছবি : সংগৃহীত

নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩ থেকে ৯ সেপ্টেম্বর দেশজুড়ে চালানো বিশেষ অভিযানে প্রায় ১৪ হাজার ৮০০ প্রবাসীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৫০৪ জন, সীমান্ত সুরক্ষা আইন ভাঙার দায়ে ৩ হাজার ৭৮৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫০৯ জন রয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় আরও ১ হাজার ২৭৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। অবৈধভাবে দেশ ছাড়ার সময় আটক হয়েছেন আরও ২৫ জন।

অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া বা কাজে সহায়তা করার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ৩০ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

সৌদি প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সহায়তা করা বা লুকিয়ে রাখার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং অপরাধে ব্যবহৃত গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

সূত্র: গালফ নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমাকে ১০ শতাংশ দিয়েন’

আসিফ মাহমুদ ‘আমাকে ১০ শতাংশ দিয়েন’

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ, তদন্তে দুদক

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ, তদন্তে দুদক

যেসব জটিলতায় আটকে আছে পে স্কেল

যেসব জটিলতায় আটকে আছে পে স্কেল

দুদকের অনুসন্ধানের খবরে আসিফ মাহমুদের পোস্ট

দুদকের অনুসন্ধানের খবরে আসিফ মাহমুদের পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App