×

মধ্যপ্রাচ্য

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের আসির প্রদেশের আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। গত কয়েকদিন ধরে সৌদির বিভিন্ন বেসামরিক অবকাঠামোকে টার্গেট করছে ইরান সমর্থিত এ সশস্ত্র বাহিনী।

মঙ্গলবার (৬ অক্টোবর) হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক্সে এক পোস্টে বলেছেন, ব্যালিস্টিক মিসাইল হামলাটি ছিল নির্ভুল এবং সরাসরি। এতে বিমানবন্দরটি বিমান চলাচল বিঘ্ন ঘটে এবং বিমানবন্দরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।”

সৌদির আকাশ দিয়ে বিমান না চালাতে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন সারে। তিনি বলেছেন, “সৌদির আকাশসীমায় বিমান চালালে কী পরিণতি ভোগ করতে হবে আমরা আমাদের সেই সতর্কতা আবারও পুনর্ব্যক্ত করছি। তাদের আকাশসীমা এখন আমাদের সামরিক লক্ষ্যের বিষয়ে পরিণত হয়েছে।” সৌদি আরব হুথিদের সর্বশেষ এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এর আগে সৌদির জাজান এবং নাজরানের বিমানবন্দরে হামলা চালায় হুথিরা। যেটির তথ্য নিশ্চিত করেছে রিয়াদ। হুথিদের হামলায় এ দুটি বিমানবন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালির আশপাশ থেকে হুথি যোদ্ধাদের হটিয়ে দিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। পাশাপাশি লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনি বন্দর শহর মোখার নিয়ন্ত্রণ নিয়েছে বলেও দাবি করেছে সশস্ত্র বাহিনী।

গতকাল ৫ অক্টোবর সোমবার লোহিত সাগরের উপকূল ধরে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী দ্রুত অগ্রসর হয়। এ সময় তারা বাব আল-মান্দেব প্রণালীর আশপাশের বেশ কয়েকটি অবস্থান থেকে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের হটিয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোচার দিকে এগিয়ে যায়।

সোমবার স্থানীয় সময় বিকেলের দিকে এক ‍বিবৃতিতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল পরিষদ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মোচা সরকারি বাহিনীর দখলে এসেছে; সরকারি আরেকটি সূত্রের তথ্য অনুসারে, সৌদি বিমান বাহিনীর ব্যাপক সহায়তায় সৈন্যরা শহরটির উপকণ্ঠে পৌঁছেছে। খবর পাওয়া গেছে যে হুথি যোদ্ধারা পাহাড়ি এলাকার দিকে পিছু হটছে।

এই দাবির সত্যতা অবশ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। আর হুথি বিদ্রোহীরা ইয়েমেনি সরকারের এই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

সূত্র: আলজাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সরকারি কলেজ শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

প্রধানমন্ত্রী ‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

এমডির নির্দেশ বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App