×

মধ্যপ্রাচ্য

রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলা চালালো হুথিরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম

রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলা চালালো হুথিরা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয়বারের মতো হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এএফপির এক প্রতিবেদনে দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানানো হয়েছে, এই হামলায় বিমানবন্দরটিতে অন্তত একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার কথা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই আবার নতুন এই হামলা সংঘটিত হয়।

আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের গোষ্ঠী রিয়াদ বিমানবন্দরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর পাশাপাশি নজরান শহরের একটি বিমানবন্দর এবং খামিস মুশায়িত এলাকার একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

রাজধানীতে সক্রিয় ভাড়াটে সন্ত্রাসীরা

রাজধানীতে সক্রিয় ভাড়াটে সন্ত্রাসীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App