×

শোক

প্রবীণ সাংবাদিক মাস্টার আবুল বশর মারা গেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:৪২ পিএম

প্রবীণ সাংবাদিক মাস্টার আবুল বশর মারা গেছেন

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক, সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল বশর আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

তিনি ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের মনুর বাড়ির বাসিন্দা এবং মরহুম মাওলানা আবদুর রহমানের সন্তান।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শিক্ষকতা, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জ্বল এক জীবন অধ্যায়ের অবসান ঘটল।

মাস্টার আবুল বশর দীর্ঘদিন নাজিরহাট কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করেছেন। পাশাপাশি সমাজের সত্য ও ন্যায়ের কথা তুলে ধরতে সাংবাদিকতার কলমও ছিল সঙ্গী। দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সঙ্গে যুক্ত থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শিক্ষা ও সাংবাদিকতা- উভয় ক্ষেত্রেই তিনি এলাকায় সম্মান ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত ছিলেন।

তাঁর মৃত্যুতে ফটিকছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন  শিক্ষার্থী

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী

এবার এসএসসিতে ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

এবার এসএসসিতে ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App