×

গান

ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’

গ্রেপ্তারের পরদিনই জামিন পেলেন অন্তু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

গ্রেপ্তারের পরদিনই জামিন পেলেন অন্তু

ছবি: সংগৃহীত

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তারের একদিন পরই জামিন পেয়েছেন তরুণ গায়ক আবু জাহিদ (জাহিদ অন্তু)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাকে ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত জামিন দেন। বিষয়টি জানান প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার।

আদালতে আসামিপক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম জামিন আবেদন করেন, যার বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসীম উদ্দিন। মামলার বাদীও আদালতে উপস্থিত থেকে জামিনের বিরোধিতা করেন।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ভুক্তভোগী ছাত্রী মামলা দায়ের করেন। পরদিন বুধবার (১ এপ্রিল) সকালে গুলশান এভিনিউ এলাকা থেকে পুলিশ জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার ক্লাসের সূত্রে তাদের পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর যোগাযোগ বন্ধ থাকলেও গত ২৭ মার্চ একটি ফটোশুটের কথা বলে তাকে গুলশানের বাসায় ডাকা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় তিনি জাহিদের গুলশানের বাসায় যান। সেখানে জাহিদ তাকে যৌন নিপীড়ন করেন। তিনি বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন আসামি। পরে তিনি কৌশলে জাহিদের বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিজেপি সরকারের বিরুদ্ধে ফের রাজপথে ককরোচরা

বিজেপি সরকারের বিরুদ্ধে ফের রাজপথে ককরোচরা

এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫০০ টাকায়

এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫০০ টাকায়

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

মা ও শিশুর পুষ্টি সুরক্ষায় এখনই প্রয়োজন সহজবোধ্য খাদ্য লেবেল

গর্ভকালীন সময়ে প্যাকেটজাত খাবার মা ও শিশুর পুষ্টি সুরক্ষায় এখনই প্রয়োজন সহজবোধ্য খাদ্য লেবেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App