×

গান

ফিফা বিশ্বকাপের পেজে আসিফ ইকবালের গান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম

ফিফা বিশ্বকাপের পেজে আসিফ ইকবালের গান

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপকে ঘিরে চলমান উন্মাদনার মধ্যেই বাংলাদেশের জন্য এসেছে এক বিশেষ স্বীকৃতি। ফিফার অফিসিয়াল ফেসবুক পেজে স্থান পেয়েছে গীতিকার আসিফ ইকবালের জনপ্রিয় গান ‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে’-এর একটি লাইন।

মঙ্গলবার (বাংলাদেশ সময়) বিকেলে ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরোর একটি ছবি প্রকাশ করে। সেখানে তার প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে বাংলা ভাষায় ব্যবহার করা হয় ‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে’ এই অনুপ্রেরণামূলক পঙ্‌ক্তি।

গানটির কথা লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। এটি প্রথমে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার থিম সং হিসেবে প্রকাশিত হয়। পরে গানটি অনুপ্রেরণার প্রতীক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। নকীব খানের সুরে গানটি পরিবেশন করেন আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, কনকচাঁপা, বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নীসহ একাধিক শিল্পী।

ফিফার পোস্টে নিজের গানের লাইন দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন আসিফ ইকবাল। তিনি জানান, গানটি মূলত মানুষের মধ্যে সাহস ও অনুপ্রেরণা জাগানোর উদ্দেশ্যে লেখা হয়েছিল। সময়ের সঙ্গে এটি শুধু একটি গানেই সীমাবদ্ধ থাকেনি; বরং বিভিন্ন অনুপ্রেরণামূলক মুহূর্তে মানুষের কণ্ঠে স্থান করে নিয়েছে।

তিনি আরও বলেন, একই পঙ্‌ক্তি পরবর্তীতে তার একটি বইয়ের শিরোনাম হিসেবেও ব্যবহৃত হয়েছে। এবার বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের আয়োজক সংস্থার অফিসিয়াল প্ল্যাটফর্মে বাংলা ভাষায় সেই লাইন ব্যবহৃত হওয়াকে তিনি বাংলা ভাষা ও বাংলাদেশের জন্য একটি গর্বের অর্জন হিসেবে দেখছেন।

আসিফ ইকবালের ভাষ্য, এটি ব্যক্তিগত সাফল্যের চেয়ে বাংলা ভাষা এবং বাংলাদেশের স্বীকৃতি। তার বিশ্বাস, আন্তরিকতা ও লক্ষ্য অটুট থাকলে ছোট দেশ থেকেও বিশ্বমঞ্চে পৌঁছানো সম্ভব।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App