×

ময়মনসিংহ

ময়মনসিংহে হামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম

ময়মনসিংহে হামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ মাস বয়সী আরো এক শিশু মারা গেছে। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিল। এ নিয়ে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা।

সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা বলেন, গত ১১ এপ্রিল জামালপুর থেকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হামের পাশাপাশি শিশুটি নিউমোনিয়া ও হৃদরোগজনিত জটিলতায় ভুগছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত ৭৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

কৃষিমন্ত্রী বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App