×

ময়মনসিংহ

ব্যবসা নিয়ে বিরোধ

বাবা ও ছেলেকে দল থেকে বহিষ্কার করল বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পিএম

বাবা ও ছেলেকে দল থেকে বহিষ্কার করল বিএনপি

ছবি: বিএনপি থেকে বহিস্কৃত বাবা ও ছেলে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তারা দুজন সম্পর্কে বাবা ও ছেলে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালুকা উপজেলার জামিরদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. খোকা মিয়া এবং সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ রানা সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে খোকা মিয়া ও তাঁর ছেলে রানার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের নারিশের মোড় এলাকায় খোকা মিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে খোকা মিয়া আহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হন বলে জানা গেছে।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনও অবগত নন। বিস্তারিত জেনে পরে জানাতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App