×

ময়মনসিংহ

ময়মনসিংহে পৃথক ঘটনায় দুই শিশুসহ নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:২৯ পিএম

ময়মনসিংহে পৃথক ঘটনায় দুই শিশুসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পৃথক দুই ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) উপজেলার কাশিমপুর ও তারাটি ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৯ নম্বর কাশিমপুর ইউনিয়নের রঘুনাথপুর মধ্যপাড়া গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।

নিহত শিশুরা হলো- আনোয়ার হোসেনের ছেলে মো. হোসাইন (৬) এবং সাকিবের মেয়ে মারিয়াম (৫)।

জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল আনুমানিক ২টা ৪০ মিনিটে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে উপজেলার ৩ নম্বর তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খননের সময় মাটিচাপায় নিজাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেলে নিজস্ব ড্রেজার মেশিন ব্যবহার করে একই গ্রামের আইজুল মিয়ার পুকুরে বালু উত্তোলনের সময় হঠাৎ পুকুরের পাড় ধসে তার ওপর পড়ে যায়। পরে সহকর্মীরা প্রায় ১০ থেকে ১৫ মিনিট চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পৃথক দুই ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

অন্তঃসত্ত্বা নারীসহ ৩৬ ঘণ্টা মানবেতর জীবন

ঠাকুরগাঁও সীমান্তে পুশইন অন্তঃসত্ত্বা নারীসহ ৩৬ ঘণ্টা মানবেতর জীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App