×

ময়মনসিংহ

দেওয়ানগঞ্জ

নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা আটক

Icon

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:১৪ পিএম

নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা আটক

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল হক খান (৫০) এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী (৩০)। ফজল হক খান সদর ইউনিয়নের খরমা খানপাড়া গ্রামের মৃত ভোলা খানের ছেলে এবং মোজাফফর আলী চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে পৌর এলাকার বাদে শশারীয়া গ্রামে আজাদুলের বাড়ির সামনের পাকা সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরেই বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সোমবার দুপুরে পৌর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার ভোররাতে তাদের আটক করা হয়। পরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App