×

ময়মনসিংহ

ফেসবুক লাইভে এসে কান্না করা সেই কর্মী পেলেন ছাত্রদলের পদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:৫০ পিএম

ফেসবুক লাইভে এসে কান্না করা সেই কর্মী পেলেন ছাত্রদলের পদ

আহসান উল্লাহ নয়ন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে বিভিন্ন অভিযোগ করে কান্না করেছিলেন আহসান উল্লাহ (নয়ন) নামে এক কর্মী। এবার তিনিই বর্ধিত কমিটিতে পদ পেয়েছেন। ৫৫ সদস্য বিশিষ্ট বর্ধিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে জায়গা পেলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির তথ্য জানানো হয়। তবে এটি আজ শুক্রবার ফেসবুকে প্রকাশ করা হয়।

আহসান উল্লাহ জেলার সদর উপজেলার ভাবখালি ইউনিয়নের আবদুল হাইয়ের ছেলে। তিনি মুক্তাগাছা উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

যেভাবে আলোচনায় এসেছিলেন নয়ন

দলীয় সূত্রে জানা যায়, গত ২ মে রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ২৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি ও রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। সেই কমিটিতে পদ না পেয়ে ওই রাতেই ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন নয়ন। 

লাইভে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘আমরা এত দিন আন্দোলন-সংগ্রাম, হরতাল কইরা কমিটিতে আসতে পারলাম না। ৫ আগস্টের পরের লোক আইনা আপনারা কমিটিতে বসাইছেন। আওয়ামী লীগের সাথে লাখ লাখ ছবি থাকা সত্ত্বেও তাদেরকে কমিটিতে দেওয়া হয়েছে। আমরা জীবন-যৌবন সব ধ্বংস করে ফেললাম এই ছাত্রদলের জন্য।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ছাত্রদল করার কারণে তিনি নৌবাহিনীর চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। গায়ে ‘জঙ্গি’ তকমা লাগানো হয়েছে। স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় থেকেও মূল্যায়ন না পাওয়ায় সেদিন ছাত্রদল ছেড়ে দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন তিনি। নয়নের সেই কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পদ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ নয়ন বলেন, পদবঞ্চিত হওয়ার দিন আমার অভিভাবক ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার বলেছিলেন, ‘রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, পড়ে গেছো উঠে দাঁড়াও’।

এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, আগের কমিটি ঘোষণার পর অনেক যোগ্য ও ত্যাগী কর্মী বাদ পড়েছিলেন। আমরা বঞ্চিত কর্মীদের একটি তালিকা তৈরি করে ৫৫ সদস্য বিশিষ্ট বর্ধিত কমিটির জন্য কেন্দ্রে আবেদন জানাই। কেন্দ্রীয় কমিটি সেই বর্ধিত কমিটির অনুমোদন দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App