×

ময়মনসিংহ

জামায়াত আমির

সার্বভৌমত্বের প্রশ্নে আপস নয়, সীমান্তে জনগণ থাকবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:২৫ পিএম

সার্বভৌমত্বের প্রশ্নে আপস নয়, সীমান্তে জনগণ থাকবে

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। দেশের এক ইঞ্চি ভূখণ্ড তো দূরের কথা, একটি বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি জনগণও দেশপ্রেম ও ঈমানি শক্তি নিয়ে দায়িত্ব পালন করবে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় নেত্রকোণা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এই দেশ আপনার, আমার, আমাদের সবার। তাই দেশ রক্ষার দায়িত্বও আমাদের সবার।’ 

সীমান্ত পরিস্থিতি, নেত্রকোণার উন্নয়ন, সম্ভাবনা ও বিভিন্ন সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াত আমির। তিনি মাদকবিরোধী অবস্থান তুলে ধরে বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি বিল সংসদে এনেছে। তবে নিয়ন্ত্রণ নয়, সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূলের দাবি জানায় জামায়াতে ইসলামী। তার ভাষায়, ‘মাদক নিয়ন্ত্রণ মানে কিছুটা দমন করে রাখা। আমরা সেটি চাই না। আমরা চাই মাদকের শিকড় উপড়ে ফেলতে। মাদককে প্রশ্রয় দিয়ে সমাজকে ধ্বংস করা হচ্ছে।’ 

জামায়াত আমির বলেন, সংসদে একজন সদস্য দাবি করেছেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি এলাকা দিয়েই আসে। এ বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনের শুরু হওয়া উচিত নিজের এলাকা থেকেই।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সরকার জনকল্যাণমূলক কোনো উদ্যোগ নিলে বিরোধী দল তার সমর্থন দেবে। আবার সরকারের ভুল-ত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরবে। তবে বিরোধী দলের যৌক্তিক বক্তব্য উপেক্ষা করা হলে তারা কঠোর অবস্থান নেবে। 

ডা. শফিক বলেন, ‘আমরা অন্ধের মতো বিরোধিতা করব না। কিন্তু জনগণের স্বার্থে প্রয়োজন হলে বিরোধী দল বাঘের মতো গর্জে উঠবে।’ উন্নয়ন কর্মকাণ্ডের গতি নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, বছরের অধিকাংশ সময় উন্নয়ন কার্যক্রম চলে ধীরগতিতে, আর শেষ সময়ে হঠাৎ তা দ্রুতগতিতে পরিচালিত হয়।

অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া ও নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফাসহ জেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

পরে জেলার পাবলিক হলরুমে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত রুকন সম্মেলনে অংশ নেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি দলীয় কার্যক্রম, সাংগঠনিক শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী

বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী

রাখাইনে ফের সংঘাত, রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

রাখাইনে ফের সংঘাত, রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না

পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না

ভিসা আবেদনকারীদের নতুন বার্তা দিলো ভারতীয় হাই কমিশন

ভিসা আবেদনকারীদের নতুন বার্তা দিলো ভারতীয় হাই কমিশন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App