×

ময়মনসিংহ

শেরপুর সীমান্ত

বিজিবির অভিযান, ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

বিজিবির অভিযান, ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৮১ লাখ ২১ হাজার টাকার ভারতীয় চোরাই ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা এলাকা থেকে রামচন্দ্রকোনা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা এসব ওষুধ জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারিরা পানিহাতা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে ওষুধ পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ওষুধ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ওষুধগুলো জব্দ করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা ওষুধের সিজার মূল্য ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে। সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের আভাস

টাইগারদের কাছে হার অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের আভাস

ভয়াল সেই ‘বোমা’ হামলার ২১ বছর আজ

ভয়াল সেই ‘বোমা’ হামলার ২১ বছর আজ

সিলেট বিভাগে জুলাইয়ে ১৭ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেছে ১৬ জনের

সিলেট বিভাগে জুলাইয়ে ১৭ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেছে ১৬ জনের

 কাদেরসহ ৭ জনের রায় যে কোনো দিন

মানবতাবিরোধী অপরাধ কাদেরসহ ৭ জনের রায় যে কোনো দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App