×

ময়মনসিংহ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সহকারী জজের

Icon

রিয়াদ হাসান হৃদয় (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:৫৫ এএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সহকারী জজের

ছবি: সংগৃহীত

জামালপুর-ময়মনসিংহ সড়কে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামের এক সহকারী জজ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালক ইদ্রিস আলী (৪৬)।

সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত একেএম ছামিউল হক নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে। তিনি জামালপুর জজ আদালতের ইসলামপুর চৌকি আদালতের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। ভোররাতে তিনি ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেটকারে জামালপুরে ফিরছিলেন।

আরো পড়ুন: ঘরে বসেই যেভাবে জানবেন এসএসসির রেজাল্ট

পুলিশ সূত্রে জানা যায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হওয়ায় চালক ও হেলপার সেটিকে সড়কের ওপর রেখেই ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে দ্রুতগতির প্রাইভেটকারটি ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সহকারী জজ ছামিউল হক এবং আহত হন চালক ইদ্রিস আলী।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত চালককে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App